Sunday, June 19, 2016
মাত্র ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক! গ্রাহকদের জন্য সুখবর
11:00 PM
তাহলে চলুন দেখে নিন কারা কারা এই অফার টা পাবেনঃ
যারা একটানা ৩ মাস গ্রামিণফোন সিম বন্ধ রাখছে এবং তিন মাসে ১৫০ কেবির নিচে ইন্টারনেট ব্যবহার হওয়া লাগবে।
যারা একটানা ৩ মাস গ্রামিণফোন সিম বন্ধ রাখছে এবং তিন মাসে ১৫০ কেবির নিচে ইন্টারনেট ব্যবহার হওয়া লাগবে।
যারা উপরি উক্ত বিষয় সম্পর্কে আগে থেকে অবগত আছেন তারা নিশ্চই বুঝতে পারছেন। আর যাদের বন্ধ সংযোগ আছে তারা উপরের বিষয় বুঝে এপ্লাই করতে পারেন।
এবার দেখুন কিভাবে বুঝবেন আপনি এই অফারের আওতায় আছেন কিনা।
আপনার যে কোন গ্রামিণফোন সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন BHK NUMBER সেন্ড করুন 9999 নাম্বারে।
যেমনঃ BHK 01784503420 > 9999 এ পাঠিয়ে দিন। তারপর যদি ইলিগেবল হয় তাহলে আপনি পাবেন ১১ টাকায় ২ জিবি।
আপনার যে কোন গ্রামিণফোন সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন BHK NUMBER সেন্ড করুন 9999 নাম্বারে।
যেমনঃ BHK 01784503420 > 9999 এ পাঠিয়ে দিন। তারপর যদি ইলিগেবল হয় তাহলে আপনি পাবেন ১১ টাকায় ২ জিবি।
যদি এমন আসে তবে যে নাম্বার এর জন্য মেসেজ করেছিলেন সেই সিম টি ওপেন করুন টাকা লোড দিন। ১৫ টাকা দিলেই হবে। কাটবে কিন্তু ১১ টাকা।
সিম ওপেন করে ডায়াল করুন *111*90# সাথে সাথে ১১ টাকা কেটে নিবে এবং পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট
তারপর আপনার ইন্টারনেট প্যাক চালু হলে একটা মেসেজ পাবেন
তাহলে আর দেরি কেন বন্ধ সংযোগ থাকলে আপনি নিজেও চেষ্টা করে পেতে পারেন ১১ টাকায় ২ জিবি আর হ্যা এটা সর্বোচ্চ ৪ বার পাবেন।
ভুল ত্রুটি ক্ষমা করবেন। কোন রকম সমস্যা হলে টিউমেন্ট করতে পারেন।
note : ইন্টারনেট থেকে নেয়া । প্রচুর বানান ভুল আছে… মাফ করে দিয়েন
৭১ বছরেরেএক হিন্দু যে কারণে রোজা রাখছেন ২১ বছর ধরে। জানলে অবাক না হয়ে পারবেন না…
10:53 PM
৭১ বছর বয়সী এক হিন্দু, তিনি ভারতের কলকাতার বাসিন্দা। গত ২১ বছর ধরে রমজানের সময় রোজা রেখে চলেছেন। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে এটা তার ব্যক্তিগত প্রতিবাদ এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হিসেবে লজ্জা প্রকাশ।
সংখ্যাগরিষ্ঠ ধর্মের একজন মানুষ হয়ে কিছুতেই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা মেনে নিতে পারছিলাম না তিনি। তখনই ঠিক করি আমি নিজেই প্রতিবাদ করব, বলেন সঞ্জয় মিত্র
অথচ এমন এক পরিবারের সন্তান সঞ্জয় মিত্র, যাদের বাড়িতে ১২৫ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে।
রমজানের এক বিকেলে মগরিবের নামাজ শুরু হওয়ার একটু আগেই বাড়ি থেকে জিনস্ আর খদ্দরের ফতুয়া গায়ে সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম (অমিতাভ ভট্টশালী
বিবিসি বাংলা, কলকাতা ) মি. মিত্রের সঙ্গে।
কলকাতার মুসলমান প্রধান এলাকা রাজাবাজারের ঠিক যেখানে হিন্দু পাড়া শেষ হয়ে শুরু হয়েছে মুসলমান মহল্লা সেখানেই একটা মাঝারি মাপের খাবার দোকানে ঢুকতেই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো।
একটা টেবিলে বসতে বসতে মি. মিত্র বলছিলেন, ইফতারটা বেশির ভাগ দিনই বাড়িতেই করেন। তবে মাঝে মাঝে এই দোকানেও আসেন।
‘এই দোকানটায় আসছি প্রায় ৫৫ বছর ধরে। অনেক পাল্টে গেছে। এখানেই প্রথম গোরুর মাংস খেয়েছিলাম মনে আছে। আর তারপর থেকে তো নিয়মিতই খাই, হাসতে হাসতে বলছিলেন মি. মিত্র।
কথা বলতে বলতেই পাশের মসজিদে
শুরু হলো মগরিবের নামাজ- আর ইফতার করে দীর্ঘদিনের চেনাপরিচিতদের সঙ্গে রোজা ভাঙ্গলেন সঞ্জয় মিত্র।
দোকানের মালিক মুহম্মদ নঈমুদ্দিন, এক কর্মী মুহম্মদ জমিরুদ্দিনের সঙ্গে একই প্লেট থেকে কলা, পাকা পেপে, শশা, খেজুর আর তরমুজ খাচ্ছিলেন মি. মিত্র।
এই হিন্দু বন্ধুর রোজা রাখাতে একটু অবাক নন মি. নঈমুদ্দিন। তিনি বলছিলেন, ‘প্রথম যখন শুনি যে মি. মিত্র রোজা রাখেন, শুনে খুব ভালো লেগেছিল যে, একজন মুসলমানের মতোই তিনিও রোজা রাখেন।
এরকম তো কোনো কথা নেই যে, রোজা শুধু মুসলমানরাই রাখতে পারবে। সবাই রাখতে পারে। হিন্দুরাও তো বিভিন্ন পূজার দিনে উপোস থাকে। আর আমাদের এটা এক মাসের উপোস- ব্যাপারটা তো একই।’
কখনো বাড়িতে ফল বা রুটি খেয়ে, কখনও বা হালিম খেয়ে গত একুশ বছর ধরে রোজা ভাঙছেন সঞ্জয় মিত্র।
খাবারের দোকানে আসার আগে বাড়িতে বসে মি. মিত্র বলছিলেন অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের পর প্রতিবাদ হিসেবেই রমজান মাসে রোজা রাখতে শুরু করেন তিনি।
‘বাবরি মসজিদের ঘটনা ৯২ সালের ৬ ডিসেম্বর। তখন আমি দিল্লিতে থাকতাম। উত্তর ভারতে তো ওই ঘটনার পরের দাঙ্গা অনেক বেশি হয়েছিল, সেই সময়ে খুব অসহায় লাগছিল- হিন্দু হিসেবে।
একজন সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হয়ে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তখনই ঠিক করি যে আমি নিজেই প্রতিবাদ করব- এককভাবেই,’ বলছিলেন সঞ্জয় মিত্র।
যদিও নিয়মিত ধর্মাচরণ করেন না মি. মিত্র। তবে মুসলমানদের ধর্মাচরণের একটা অঙ্গ- রোজা রাখা নিয়ে স্ত্রী প্রশ্ন তুলেছিলেন, তাই বছরে আরও একটা মাস উপোস করেন তিনি- গ্রাম বাংলায় চৈত্র মাসের গাজনের সময়ে।
মি. মিত্রের কথায়, ‘কয়েক বছর রোজা রাখার পর আমার স্ত্রী বলেছিলেন, তুমি মুসলমানদের মতো রোজা রাখ, কিন্তু নিজের ধর্মের জন্য তো কিছু কর না। তখন আমি বলি যে নমশূদ্র- যারা বেশির ভাগই ভূমিহীন কৃষক, চৈত্র মাসে কোনো খাবার থাকে না বলে গাজনের নামে ভিক্ষা করে সন্ধ্যায় একবারই খায়- আমি সেটা করতে পারি। ভিক্ষাটা পারব না, কিন্তু গাজনের উপোস করি নিয়মিত। আমার উপোস রমজান আর গাজনের।’
নিয়মিত ধর্মাচরণ করেন না বলেই যেমন মন্দিরে যান না, তেমনি রমজান মাসে পাঁচবার নমাজও পড়েন না এক সময়ের কমিউনিস্ট পার্টির সদস্য আর মানবাধিকার কর্মী সঞ্জয় মিত্র। বছরের দুমাস উপোসের সময়ে তার সঙ্গী বই আর গান।
বামপন্থি আন্দোলনে যখন যুক্ত ছিলেন, তখন যদিও দাঙ্গার সময়ে মুসলমান মহল্লায় গিয়ে সবাই মিলে রাত জেগে পাহারা দিয়েছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠরা যখন বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, তার প্রতিবাদটা তিনি একান্তই নিজস্ব ঢঙে করে চলেছেন- কারণ সেই ছোটবেলায় হিন্দু মুসলমান দাঙ্গায় মৃত্যুর মুখোমুখি হওয়ার স্মৃতিটাও তার একান্তই নিজের। সূত্র : বিবিসি বাংলা
Saturday, June 18, 2016
আমি সত্যিই ভাগ্যবান, বিসিবির হয়ে ফের খেলার সুযোগ পেয়েছি : আশরাফুল
2:16 AM
মাঠের বাইরে থাকা আশরাফুল ব্যাট-প্যাডে সেজে মাঠে নেমে পড়বেন শিগগিরই। আশরাফুল বলেন, আমি ভাগ্যবান না হলে ফের মাঠে নামার সুযোগ পেতাম না। বিসিবির জাতীয় ক্রিকেট লিগে ডাক পাওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।
আশরাফুল বলেন, আমি এমনভাবে ফিরবো যে আপনাদের মনেই হবে না যে আমি এতদিন মাঠের বাইরে ছিলাম। তিনি বলেন, আমেরিকায় বিভিন্ন ম্যাচ খেলেছি। অন্যদিকে বাংলাদেশেও বিভিন্ন ম্যাচ খেলেছি এই নিষেধাজ্ঞার সময়।
জাতীয় দলের ফেরার অপেক্ষায় থাকা আশরাফুল বলেন, নিজে নিজে অনেক প্রাকটিস করেছি। আশা করি আমি ভালোভাবেই ফিরতে পারব। ভালো পারফর্ম করাটাকে একটি চ্যালেঞ্চ হিসেবে দেখছি।
ক্যামেরা এবং সেলফি তোলার জন্য বেষ্ট কিছু এন্ড্রয়েড অ্যাপস
2:04 AM
আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক ফটোগ্রাফির জন্য আমরা অনেকেই এখন আমাদের স্মার্টফোনকেই বেছে নেই।তাই এখন স্মার্টফোন কেনার আগে বেশিরভাগই এর ক্যামেরার দিকে বেশি গুরুত্ব দেয়।আমাদের স্মার্টফোনে বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ রয়েছে, তবে তাতে রয়েছে কিছু সীমাবদ্ধতা।তাই আমরা অনেক রকমের থার্ডপার্টি অ্যাপস ব্যবহার করি যা আমাদের সেইসব সীমাবদ্ধতা অনেকটাই দূর করে থাকে।
প্লেস্টোরে বেশ কিছু এ্যপস রয়েছে যা মুলত ক্যামেরা এবং সেলফির জন্য।তবে এদের মধ্যে কিছু অ্যাপস রয়েছে যা আসলেই বেষ্ট।তাদের মধ্যে টপ ৫টি অ্যাপস শেয়ার করা হল:
ক্যামেরা অ্যাপস
1. Camera FV-5 [price $3.95]
2. DSLR Camera Pro [price $2.90]
3. Camera Zoom fx premium [price $0.91]
4. Camera 360 ultimate [price free]
5. Camera MX [price free]
.
.
সেলফি অ্যাপস
1. YouCam Perfect [price free]
2. Retrica [price free]
3. Line Camera [price free]
4. Candy Camera [price free]
5. Frontback [price free]
Monday, March 28, 2016
কোহলি ম্যাজিকে সেমিফাইনালে ভারত
11:30 PM
বিরাট কোহলির হার না মানা ৮২ রানের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। মোহালিতে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে অজিদের ছয় উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল স্বাগতিকরা। আগামী ৩১ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
রোববার অস্ট্রেলিয়ার করা ৬ উইকেটে ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ধোনির ভারত। ছয় ওভারে ৩৭ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান ১৩ ও রোহিত শর্মা করেন ১২ রান। খানিক বাদে ফিরে যান সুরেশ রায়নাও। মাত্র ১০ রান করে ওয়াটসনের দ্বিতীয় শিকারে পরিণত হন সুরেশ রায়না।
এরপর যুবরাজকে নিয়ে ভারতের স্কোরটাকে সচল রাখেন কোহলি। ইনিংসের ১৪তম ওভারে কোহলি-যুবরাজের ৪৫ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে। জেমস ফকনারের বলে ওয়াটসনের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন যুবরাজ সিং। আউট হবার আগে ২১ রান করেন যুবি।এরপর যুবরাজকে নিয়ে ভারতের স্কোরটাকে সচল রাখেন কোহলি। ইনিংসের ১৪তম ওভারে কোহলি-যুবরাজের ৪৫ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে। জেমস ফকনারের বলে ওয়াটসনের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন যুবরাজ সিং। আউট হবার আগে ২১ রান করেন যুবি।
এরপর অধিনায়ক ধোনিকে নিয়ে ভারতকে জয়ের পথে রাখেন কোহলি। শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩৯। জেমস ফকনারের করা ১৮তম ওভারের প্রথম পাঁচ বলে ১৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। তার ৮২ রানের ঝড়ো ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কার মার। অপরপ্রান্তে ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
অজি বোলারদের মধ্যে ওয়াটসন দু’টি লাভ করেন। একটি করে উইকেট নেন নাথান কোল্টার নাইল ও ফকনার।এর আগে টস ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের বেদম প্রহার করতে থাকেন অজি ব্যাটসম্যানরা। প্রথম ৪ ওভারেই ৫০ রান তুলে নেন উসমান খাজা-অ্যারন ফিঞ্চ জুটি। ৫৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। নেহরার বলে উইকেটের পেছনে ধোনিকে ক্যাচ দেন খাজা। ১৬ বলে ২৬ রান করেন খাজা।
অষ্টম ওভারের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন মাত্র ৬ রান করো ডেভিড ওয়ার্নার। ২ রান বাদে ফিরে যান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। যুবরাজের বলে ধোনি ভালো ক্যাচ ধরে বিদায় করেন স্মিথকে।
দলীয় ১০০ রানে ফিঞ্চের উইকেটও হারায় অজিরা। পান্ডিয়ার বলে ধাওয়ানকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৪৩ রান করা ফিঞ্চ। অস্ট্রেলিয়ার স্কোরটা বাড়ানোর দায়িত্ব এসে পড়ে গ্লেন ম্যাক্সওয়েলের ওপর। তবে দলীয় ১৩০ রানে ৩১ রান করে বিদায় নেন ম্যাক্সওয়েল। এরপর শেন ওয়াটসন ও জেমস ফকনার মিলে অস্ট্রেলিয়ার স্কোরটাকে রানে নিয়ে যান।info:samakal
Tamim to play today
11:20 PM
Bangladesh cricket team’s morale will be boosted with in-form opener Tamim Iqbal coming back into the fold for the crucial Super Ten clash against India at Bangalore today scheduled to start at 8:00pm local time.
Tamim missed the last game against Australia due to fever and food poisoning, and has recuperated well enough to play today’s match, reports Bangla daily . Tigers felt his absence dearly and didn’t get the start they needed for a successful chase.
When Shakib Al Hasan spoke to the media, he said that Bangladesh needed to exploit the first six overs, which was something they failed to do in the first two games against Pakistan and Australia. Therefore, Tamim’s inclusion for the match against the Men in Blue is even more vital for wiping off the batting woes in the power-play overs.
Source : thedailystar
Tuesday, February 23, 2016
‘মুস্তাফিজ প্রেশার নেওয়ার ছেলে না’
5:36 AM
আঙিনায় আবার ভারত, আলোচনায় মুস্তাফিজুর রহমান। প্রত্যাশা আকাশচুম্বী, ভার বিষম। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, চাপ নেওয়ার কোনো ভাবনাই নেই বাঁহাতি এই তরুণ পেসারের; বাইরের আলোচনাকে তিনি পাত্তা দেন সামান্যই!
গত বছর ভারতকে গুঁড়িয়ে দিয়েই ওয়ানডে ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজের। ছোট্ট ক্যারিয়ারে এরপর বিস্ময় উপহার দিয়েছেন আরও কয়েকবার। এই কদিনেই হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র।
ওই সিরিজের পর এই প্রথম ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আবার কোহলি-রোহিতদের বিপক্ষে বোলিং করবেন মুস্তাফিজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে স্তুতিতে ভাসান ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি।
মাশরাফির সংবাদ সম্মেলনেও বারবার ঘুরে ফিরে এলো মুস্তাফিজের প্রসঙ্গ। পারফরম্যান্স দিয়েই নিজেকে মুস্তাফিজ এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, তরুণ এই পেসারের কাছে ভালো বোলিংটা প্রত্যাশিত সবসময়ই। তবে প্রতিপক্ষ ভারত বলেই এবার আলোচনা আরও বেশি।
প্রত্যাশার এমন ভারে মুস্তাফিজের তরুণ কাঁধ জোড়া নুইয়ে পড়ার শঙ্কা থাকেই। তাকে নির্ভার রাখার বড় দায়িত্বও অধিনায়কের। তবে কাজটাকে একটুও কঠিন মনে করছেন না মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক যে শঙ্কাটাই দেখছেন না!
“একটা সুবিধা হচ্ছে মুস্তাফিজ এগুলো সম্পর্কে কিছুই জানে না। ওকে নিয়ে যত কথা হচ্ছে, সেগুলো ও কিছুই কানে দেয় না। আর জানলেও এগুলো নিয়ে চিন্তা করে না। আমি শতভাগ নিশ্চিত। ওকে নির্ভার রাখার কিছু নেই। কারণ ও প্রেশার নেওয়ার ছেলেও না। এটা ওর জন্মগত পাওয়া।”
মাশরাফি জানালেন, মাঠের বাইরে ক্রিকেট বা ক্রিকেটের আলোচনা সামান্যই ভাবায় মুস্তাফিজকে।
“ওকে নিয়ে বেশি আলোচনা চাপ হতে পারে বলে কথা হচ্ছে; সে সম্পূর্ণ বিপরীত। এসব চিন্তার পুরো বাইরে। অনেক সময় দেখা যায়, অনেকেই বাইরে আলোচনা করলে ওগুলো নিয়ে মাথা ঘামায়, চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। ক্রিকেট মাঠে বোলিং করে, ম্যাচ খেলার পর ক্রিকেট নিয়ে ওর কোনো কথা নেই। খেয়ালও করে না যে ওকে নিয়ে কোনো কথা হচ্ছে কী হচ্ছে না।”
মাশরাফির অবশ্য বিশ্বাস, মুস্তাফিজের বোলিং নিয়ে বিশ্লেষণ করেও খুব বেশি লাভ হবে না।
“ওর যে স্লোয়ারটা আছে, যেটা আমরা বলি কাটার, ও সেটা কয়েকভাবে করতে পারে। ম্যাচের আগে মুস্তাফিজ কখনোই কোনো ব্যাটসম্যান কিংবা কোনো দল নিয়ে চিন্তা করে না। নিজের যে বলগুলো আছে, সেগুলোতে ওর বিশ্বাস থাকে। ব্যাটসম্যান কি করবে, সেটা চিন্তা করে না। এটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যুদ্ধে জয়ী করে দেয়। ওকে নিয়ে আপনি হোম ওয়ার্ক করতে পারেন, তার পরও ওকে সামলানো খুব কঠিন হবে।”
Subscribe to:
Posts (Atom)




